শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

শেখ হাসিনা ছাড়াও মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব বিদেশি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার (৯ই জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার এই শপথ অনুষ্ঠানে ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করবেন মোদি। একই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরাও শপথ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেছেন

যারা মোদির শপথে আসবেন তাদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অংশগ্রহণ করবেন—

আরো পড়ুন : নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন ইলন মাস্ক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল।

ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।

কোন নেতা কবে ভারতে পৌঁছাবেন—

শনিবার (৮ই জুন) ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট। বাকি নেতারা রোববার (৯ই জুন) দিল্লিতে পৌঁছাবেন।

এসব নেতার আগমন উপলক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া লীলা, তাজ, আইটিসি মৌরাসহ বড় হোটেলগুলো কঠোর নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও এসব নেতা ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: এনডিটিভি

এস/ আই.কে.জে

শেখ হাসিনা নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250