শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৬

#

তানভীর গনি, বিজন কান্তি সরকার, শাকিরুল ইসলাম খান শাকিল ও সাইয়েদ বিন আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—তানভীর গনি, বিজন কান্তি সরকার, শাকিরুল ইসলাম খান শাকিল ও সাইয়েদ বিন আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী, তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক; বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক; ড. মো. শাকিরুল ইসলাম খানকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এবং সাইয়েদ বিন আব্দুল্লাহকে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৯৬ সালের রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নিয়োগ ও দায়িত্ব বণ্টন করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তাদের মধ্যে তানভীর গনি ও বিজন কান্তি সরকার প্রতিমন্ত্রী মর্যাদা পাবেন। শাকিরুল ইসলাম খানকে সচিব এবং সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ নেওয়া হয়েছে।

তানভীর গনি এশীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ওসিরিস গ্রুপের চেয়ারম্যান এবং বিজন কান্তি সরকার বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান।

শাকিরুল ইসলাম খান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। বর্তমানে তিনি জাপানের ওইটা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে শিক্ষকতা করছেন।

বিএনপি সরকার গঠনের পর কৃষক কার্ড ইস্যুতে একটি বৈঠকে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ বিন আব্দুল্লাহ।

বিশেষ সহকারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250