মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

নারী সেজে ভিডিও বানাতেন চিকিৎসক স্বামী, যা বলছেন স্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

তিনি চিকিৎসক। আবার চাকরি করেন সরকারি হাসপাতালে। ভারতের উত্তর প্রদেশের এমন এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ছবি ভাইরাল হওয়ার পর ঘটনাটি সামনে আসে। ছবিতে তাকে নারী সেজে থাকতে দেখা গেছে।

বরুনেশ দুবে নামের এ চিকিৎসকের স্ত্রী সিম্পি পান্ডে দাবি করেছেন, তার স্বামী সরকারি কোয়ার্টারে অন্য পুরুষদের সঙ্গে অশ্লীল ভিডিও করতেন এবং তা অনলাইনে বিক্রি করতেন। খবর এনডিটিভির।

সিম্পি পান্ডে অভিযোগ করে বলেন, ‘আমি একদিন এক পেইড ওয়েবসাইটে কিছু ভিডিও পাই। টাকা দিয়ে ভিডিও দেখি, দেখি আমার স্বামী নিজের বাড়িতে পর্ন ভিডিও বানাচ্ছেন। যখন আমি বিষয়টি নিয়ে কথা বলতে যাই, তখন তিনি আমাকে ও আমার ভাইকে মারধর করেন।’

ওই নারী আরও বলেন, তার স্বামী নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলে পরিচয় দিতেন এবং অন্য পুরুষদের বাড়িতে এনে ভিডিও করতেন। স্ত্রী সিম্পির অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসক দুবের বাড়িতে অভিযান চালায়। তার বিরুদ্ধে মামলাও করেছে পুলিশ।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্ত্রী অভিযোগ করেছেন, তার স্বামী নিজেকে ট্রান্সজেন্ডার বলে পরিচয় দেন। তিনি অন্য পুরুষদের বাড়িতে ডেকে এনে পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে আপলোড করেন। স্ত্রী ও তার পরিবারের সদস্যদের মারধরও করেন তিনি। মামলার তদন্ত চলছে।

চিকিৎসক বরুনেশ দুবে একজন জেল চিকিৎসক। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি আমার বাবার মৃত্যুর পর আমার সম্পত্তি দখল করতে চান।’

এক ভিডিও বার্তায় দুবে বলেন, ‘তিনি (স্ত্রী) একজন “ডাকাত স্ত্রী”। আমার ৮৫ বছরের বৃদ্ধ বাবাকে গালাগাল দিতেন, মানসিক নির্যাতন করতেন। আমার বাবার মৃত্যুর পেছনে তারই ভূমিকা আছে। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন, আমাদের সন্তানকে ব্যালকনি থেকে ফেলে দেবেন।’

এ চিকিৎসক আরও দাবি করেন, ‘তিনি আমার ফোন দিয়ে ডিপফেক ভিডিও তৈরি করেছেন। আমার দুর্নাম করেছেন। তিনি চান, আমি আত্মহত্যা করি। কিন্তু আমি আত্মহত্যা করব না, শেষ পর্যন্ত লড়াই করব।’

দুবে আরও বলেন, একবার তিনি (স্ত্রী সিম্পি) ও তার চাচি মিলে তাদের বাড়িতে হামলা চালিয়েছেন। বাড়ি থেকে তার ফোনও চুরি করে নিয়ে যাওয়া হয়।

উপমুখ্য চিকিৎসা কর্মকর্তা মহেন্দ্র প্রসাদ বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

এইচ.এস/

ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250