শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

রেকর্ড সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারকে আইসিসির সুখবর, জ্যোতিরও উন্নতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ছবি: ক্রিকইনফো

সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন স্মৃতি মান্ধানা। রানের বন্যা বইয়ে দেওয়া ভারতীয় এ নারী ক্রিকেটার সেঞ্চুরিতে গড়েছেন নতুন রেকর্ড। সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিও।

নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ মঙ্গলবার (১লা জুলাই) হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ৩ নম্বরে মান্ধানা। ৭৭১ রেটিং পয়েন্ট আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা রেটিং। ২৮শে জুন ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬২ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন। 

এতে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিন সংস্করণে সেঞ্চুরির কীর্তি গড়েন মান্ধানা। তার এগিয়ে যাওয়ার দিন উন্নতি হয়েছে জ্যোতিরও। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১৬ নম্বরে বাংলাদেশ অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিনি খেলেছেন এ বছরের ৩১শে জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতো সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসের রেটিং পয়েন্ট ৭৭৪। উইন্ডিজ অধিনায়কেরও জায়গা পরিবর্তন হয়নি। মান্ধানা এগিয়ে যাওয়ায় পিছিয়েছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। 

এক ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে ম্যাকগ্রা। মান্ধানার মতো শেফালি ভার্মার উন্নতি হলেও পিছিয়েছেন আরেক ভারতীয় জেমিমা রদ্রিগেজ। এক ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১৩ নম্বরে শেফালি ভার্মা।

রদ্রিগেজ এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১৪ নম্বরে। ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে রদ্রিগেজের সঙ্গে যৌথভাবে ১৪ নম্বরে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে মান্ধানা। ভারতীয় এ বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭২৭। ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে জায়গাটা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। এইসংস্করণে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে জ্যোতির। এক ধাপ পিছিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে বাংলাদেশ অধিনায়ক।

নারী ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250