সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

রোনালদো–মেসি: বাইসাইকেল কিকে গোল করায় কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

৪০ পেরিয়েও ক্রিস্টিয়ানো রোনালদো যেন ক্লান্তিহীন এক তরুণ। মাঠে নামলেই গোল করছেন, করাচ্ছেন, দলকে জেতাচ্ছেন। কদিন আগেই বিস্ময় ছড়িয়ে বাইসাইকেল কিকে করলেন অবিশ্বাস্য এক গোল।

রোনালদোর চেয়ে দুই বছরের ছোট লিওনেল মেসিও কম যান না। ম্যাচের পর ম্যাচে জাদু দেখাচ্ছেন। গত সোমবার (২৪শে নভেম্বর) ভোরে ইন্টার মায়ামির হয়ে তিনটি অ্যাসিস্ট করে উঠে গেছেন ফুটবল ইতিহাসে অ্যাসিস্ট তালিকার যৌথভাবে শীর্ষে, বসেছেন ফেরেঙ্ক পুসকাসের পাশে।

দুজনের মধ্যে কে কাকে ছাড়িয়ে যাবেন—এই লড়াই চলছে বহুদিন ধরে। বাইসাইকেল কিকে গোল করার পরিসংখ্যানে অবশ্য রোনালদো এগিয়ে। তার গোলের সংখ্যা ৪, মেসির মাত্র ১।

বাইসাইকেল কিকে গোল করার জন্য রোনালদো বিখ্যাত হলেও, প্রথম গোলটি করতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২০১৬ সাল পর্যন্ত। ফারো আইল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ১–০ গোলের জয়ে সেই গোলটি করেন তিনি। তবে আসল খ্যাতি এনে দেয় দ্বিতীয় বাইসাইকেল কিকে করা গোলটি। বলা যায়, সেই গোলেই বাইসাইকেল কিকের প্রতীক হয়ে ওঠেন রোনালদো।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে রোনালদো করেন সেই গোল। ম্যাচটি রিয়াল জেতে ৩–০ ব্যবধানে। দানি কারভাহালের অ্যাসিস্ট থেকে রোনালদো শূন্যে উঠে ৭ ফুট ৯ ইঞ্চি উচ্চতা থেকে শটে সেই আইকনিক গোলটি করেন।

তৃতীয় বাইসাইকেল কিকে করা গোলটি আসে এ বছরের শুরুতে। জাতীয় দলের হয়ে পোল্যান্ডের বিপক্ষে ৫–১ ব্যবধানে জয়ের ম্যাচে করেন সেই গোল। সেদিন বাইসাইকেল কিক ছাড়াও জোড়া গোল করেছিলেন ‘সিআর সেভেন’।

চতুর্থ ও শেষ বাইসাইকেল কিকে করা গোলটি আসে গত রোববার (২৩শে নভেম্বর) রাতে। ম্যাচের ৯৬ মিনিটে শরীরকে শূন্যে তুলে পিঠ মাটির দিকে রেখে হঠাৎ লাফিয়ে কাঁচির ফলার মতো পা বাড়িয়ে শট নেন। গোল!

রোনালদোর বিপরীতে মেসির বাইসাইকেল কিকে গোল এখনো মাত্র একটি। পিএসজির হয়ে ক্লেরমঁর বিপক্ষে লিগ আঁর ম্যাচে করেছিলেন সেই গোল। বক্সের বাইরে থেকে বাড়ানো বল বুক দিয়ে নিয়ন্ত্রণ করে বাইসাইকেল কিকে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। সেটিই এখন পর্যন্ত তার একমাত্র বাইসাইকেল কিকের গোল।

লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250