সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

আজ থেকে মেট্রো চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৬

#

ফাইল ছবি

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এখন থেকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০ টায়। আজ ৭ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রো।

নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি কার্যকর হলে উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ২০ মিনিট পরে ছেড়ে যাবে।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে। যার ফলে রাতের সেবার সময়ও বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। আজ ৭ তারিখ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।’

দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলে উত্তরা-মতিঝিল রুটে পূর্ণাঙ্গ যাত্রীসেবা শুরু হয়। বর্তমানে কমলাপুর স্টেশনের নির্মাণকাজ চলমান রয়েছে। এটি চালু হলে এমআরটি লাইন-৬-এর সম্পূর্ণ রুটে সেবা দেওয়া সম্ভব হবে।

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250