মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

কর পরিদর্শকের ২৪২ পদে নিয়োগের ছাড়পত্র অর্থ মন্ত্রণালয়ের

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের স্মারকের পরিপ্রেক্ষিতে আয়কর অনুবিভাগের নন-ক্যাডারে দশম গ্রেডে কর পরিদর্শকের ২৪২টি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রাপ্ত প্রস্তাবে শূন্য পদের সংখ্যায় কোনো গড়মিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত জনবল নিয়োগ পেলে সে ক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায়ী থাকবে।

গতকাল রোববার (২৩শে মার্চ) অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট বা মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমাণ বা প্রক্রিয়াধীন থাকে, তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করে বিধি অনুসারে শূন্য পদ পূরণ করতে হবে।

অর্গানোগ্রাম ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদ নাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগবিধি অনুসরণ করে প্রতি গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরিকৃত সরাসরি নিয়োগযোগ্য পদসংখ্যার ভিত্তিতে পদ পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। এ ছাড়পত্রের বৈধতার মেয়াদ সর্বোচ্চ এক বছর এবং ছাড়পত্রের মেয়াদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরএইচ/এইচ.এস

কর পরিদর্শক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250