বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শুক্রবার (২৭শে ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না। একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।

তিনি বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে।

নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই। তদবিরে বিশ্বাস করি না। শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধু মাত্র একটা টার্ম বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত ৩ থেকে ৪টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেও যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।’

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250