রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

এবার বাড়ির একাংশ বিক্রির চেষ্টা ভাইয়ের—বাধা দিল সু চি’র আইনি দল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

২০১১ সালে অং সান সু চির ঐতিহাসিক বাড়িটিতে সফর করেছিলেন হিলারি ক্লিনটন। ছবি: দ্য গার্ডিয়ান

মিয়ানমারে ইয়াংগুনের ইউনিভার্সিটি অ্যাভিনিউ সড়কের ঐতিহাসিক ৫৪ নম্বর প্লটটি মূলত দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র বাড়ি হিসেবেই বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু উত্তরাধিকার সূত্রের বাড়িটির একটি অংশ বিক্রির জন্য অনুমতি চেয়ে সম্প্রতি আবেদন করেছেন সু চি’র বড় ভাই অং সান ও। তবে ও-এর দাখিল করা ওই আবেদনপত্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে সুচির আইনি দল। খবর দ্য গার্ডিয়ানের।

গত ৫ই জুন ইয়াংগুনের কামায়ুট জেলা আদালতে ওই আপত্তিপত্র দাখিল করা হয় বলে জানিয়েছে মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম মিজিমা। আদালত আগামী ১২ই জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।

গত ২৯শে মে অনুষ্ঠিত এক শুনানিতে ১.৯২৩ একরের ওই সম্পত্তি থেকে ১ একর জমি বিক্রির অনুমতি চেয়েছিলেন অং সান ও। এ ক্ষেত্রে বাকি ০.৯২৩ একর জমিতে সুচির বাসভবন ও সংলগ্ন জমি আলাদা হিসেবে বিবেচনা করা হয়েছিল।

এদিকে অং সান সু চির বাসভবনসংলগ্ন ওই সম্পত্তি (প্লট নম্বর ৫৪) এর আগেও চারবার নিলামে তোলা হয়েছিল অং সান ও-এর পক্ষ থেকে। তবে প্রতিবারই এ সম্পত্তি কেউ কিনতে আসেনি।

একপর্যায়ে অং সান ও প্রস্তাব দিয়েছিলেন, নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করতে অং সান সু চিকে অনুমতি দেওয়া হোক। কিন্তু আদালত সেই প্রস্তাব খারিজ করে দেন। এরপরই তিনি জমির একটি অংশ বিক্রির বিকল্প প্রস্তাব দাখিল করেন।

অং সান সু চির আইনি দল বারবার এ সম্পত্তি বিক্রির বিরোধিতা করে আসছে। কারণ, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বা মামলায় অংশগ্রহণ করার সুযোগ সু চি’র নেই।

এইচ.এস/

অং সান সু চি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250