মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলকে ভারতে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (৪ঠা জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছে সুখবর ডটকম।

সূত্রটি নিশ্চিত করেছে, বোর্ড আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। বিসিবি খুব শীঘ্রই এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এই নাটকীয় সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। গতকাল শনিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের দাবির মুখে দেশটির ক্রিকেত বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের ২০২৬ আইপিএলের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এই ঘটনার কড়া প্রতিবাদ জানান।

নজরুল স্পষ্ট ভাষায় বলেন, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর কোনোভাবেই নিরাপদ হতে পারে না। তিনি বিসিবিকে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর জন্য কঠোর নির্দেশনাও দিয়েছেন।

শুরুতে বিসিবির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিকল্প হাতে নেই বলে জানানো হয়েছিল। তবে সেই অবস্থান বদল করে সরকারের নির্দেশে ভিন্ন পথে হাঁটছে বিসিবি।

ক্রীড়া উপদেষ্টা রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সিদ্ধান্তের সমর্থনে লিখেছেন, 'বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।'

আগামী ৭ই ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরুর কথা ছিল। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সূচি ছিল তাদের। এরপর নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাওয়ার কথা ছিল লিটন দাসের দলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250