সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে।

শনিবার (২০শে জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা ম‌্যাস ট্রান‌জিট কোম্পা‌নি লি‌মি‌টেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তার আগে ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।

আরও পড়ুন: নতুন সূচিতে মেট্রোরেলের যাত্রা শুরু

ইজতেমা ও বইমেলা উপলক্ষে সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইজতেমা ও বইমেলা উপলক্ষে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে জানানো হবে।

এসকে/  

ওবায়দুল কাদের মেট্রোরেল টঙ্গী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250