রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১শে জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।

স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের পর আলোচনা সভা ও জুলাই আন্দোলনের দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

আলোচনা সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার অদম্য অবস্থান থেকে বাংলাদেশকে মুক্তির পথে এগিয়ে নিতে দৃঢ় ভূমিকা পালন করেছে। সাড়ে ১৫ বছরের মুজিববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, নির্যাতনের যে স্টিমরোলার চালিয়ে দেওয়া হয়েছিল, তার থেকে মুক্তির জন্য বাংলাদেশের তরুণ ছাত্ররা, শ্রমজীবী মানুষেরা জীবন দিয়েছেন।

জে.এস/

জুলাই স্মৃতিস্তম্ভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250