শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুটি সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্টার সিনেপ্লেক্সে আজ শুক্রবার (৪ঠা জুলাই) মুক্তি পাচ্ছে হলিউডের দুটি বহুল প্রতীক্ষিত সিনেমা। এগুলো হলো– ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’। দুটি ছবিই আন্তর্জাতিকভাবে বেশ আলোচনায় রয়েছে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলো জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ সিরিজের সপ্তম কিস্তি। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এই সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, যিনি অভিনয় করছেন বিশেষজ্ঞ জোরা বেনেট চরিত্রে। তার মিশন ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করে মানবজাতির উপকারে ব্যবহার করা।

ছবিতে আরও অভিনয় করেছেন মাহেরশালা আলি ও জোনাথন বেইলি। সিনেমাটিতে বৈজ্ঞানিক থ্রিল, অ্যাকশন ও মানবিক সংকটের মিশ্রণ রয়েছে।

অন্যদিকে, ‘২৮ ইয়ারস লেটার’ ছবিটি বিখ্যাত ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় কিস্তি। ১৮ বছর পর ফিরে এসেছে এই জম্বি থ্রিলার। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মুখ্য চরিত্রে রয়েছেন মাত্র ১৪ বছর বয়সী অ্যালফি উইলিয়ামস, যিনি মায়ের চিকিৎসার জন্য জম্বি-আক্রান্ত পৃথিবীতে বেরিয়ে পড়ে। 

ছবিতে আরও রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। উল্লেখযোগ্যভাবে, এই সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে আইফোন দিয়ে।

জে.এস/

স্টার সিনেপ্লেক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250