বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

সেবার মাধ্যমে হারানো ইমেজ পুনরুদ্ধার সম্ভব : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য একটি ট্রমার মধ্যদিয়ে যাচ্ছে। তবে এই ট্রমা কাটিয়ে উঠার একমাত্র উপায় হলো মানুষকে সেবা দেওয়া। সেই সেবার মাধ্যমেই একমাত্র পুলিশের হারানো ইমেজ পুনরুদ্ধার করা সম্ভব।

শনিবার (২৮শে ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, জুলাইয়ের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেকটা নিঘৃত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেকে একজন পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার একটি উপায় এ দেশের মানুষকে আমাদের সেবা দিতে হবে। একমাত্র সেবা দেওয়ার মাধ্যমে আমাদের হারানো গৌরব বা ইমেজকে পুনরুদ্ধার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ 

শেখ মো. সাজ্জাত আলী বলেন, এখন প্রশাসন সংস্কার কমিশন কাজ করছে। আমি সার্বিং অফিসার যারা আছেন তাদেরকে বলবো আপনারা প্রশাসন সংস্কার কমিশনে গিয়ে পুলিশের যে সমস্ত দাবিদাওয়া আছে সেগুলো উপস্থাপনের জন্য। আপনি একক ব্যক্তি হিসেবে গিয়ে যে গুরুত্ব পাবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গিয়ে উপস্থাপন করলে দাবিগুলো আরও জোরালো হবে। 

আরও পড়ুন: আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন : আসিফ নজরুল

জুলাই-আগস্টের ঘটনায় অন্যান্য সংগঠনের বলিষ্ঠ ভূমিকা ছিল কিন্তু পুলিশের সংগঠনগুলো তেমন কোনো ভূমিকা ছিল না উল্লেখ করে তিনি বলেন, আমাদের অ্যাসোসিয়েশন সেইরকম ভূমিকা পালন করতে পারেনি বলে আমি মনে করি। তাই আমি অবসরপ্রাপ্ত যে অ্যাসোসিয়েশনের সামনে কথা বলছি তারা যেন বিভিন্ন সামাজিক বিভিন্ন বিষয়ে আরও জোরালো ভূমিকা পালন করেন।

এসময় তিনি পুলিশ অফিসার ও নিচের পদে থাকা সদস্যদের সহ দুই সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি নেতৃবৃন্দকে তাদের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন এবং তাদের আর্থিকসহ যাবতীয় সাহায্যে হাত বাড়িয়ে দেবেন বলে জানান।

এসি/কেবি

ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250