মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

আজ প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাস খানেক পরই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই মেগা টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ শুরু হচ্ছে আজ থেকে।

শুক্রবার (৩রা মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ শুধু পরীক্ষা-নিরীক্ষার সিরিজ নয়। অর্থাৎ বিশ্বকাপের দল নির্বাচনে যাচাই-বাছাইয়ের একটি সুযোগ থাকলেও সিরিজ জয়ই হবে টাইগারদের লক্ষ্য।

এই ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমের দিকে বিশেষ নজর থাকবে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। বিশ্বকাপের দল ঘোষণার আগে তাদের পারফরম্যান্সটা ভালো করে দেখতে চান। দেখা যাক, আজ একাদশে জায়গা পেলে কেমন করে তারা।

আরও পড়ুন: এশিয়া কাপ ক্যারমে বাংলাদেশের হাফিজের ব্রোঞ্জ জয়

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এসকে/  আই.কে.জে

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250