শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

খেজুরের মূল্য তালিকা না থাকায় জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ই মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির।

এর মধ্যে একটি ফলের দোকানে খেজুরের মূল্য তালিকা প্রদর্শন না করায় ওই দোকানের মালিককে তিন হাজার এবং একই অপরাধে একটি মুদি দোকানের মালিককে আড়াই হাজার টাকাসহ মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরো পড়ুন : বেশি দামে খেজুর বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পৌর কাউন্সিলর জাকির হোসেন  প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, দোকানে দ্রব্যসামগ্রীর দাম লেখা বাধ্যতামূলক। পাশাপাশি বর্তমানে রমজান মাসকে কেন্দ্র করে খেজুরের দাম প্রদর্শন না করে উচ্চমূল্য নেওয়া হচ্ছিল। এ কারণে অভিযান চালিয়ে ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এস/ আই. কে. জে/ 

খেজুর জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250