সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

বিবাহিত নারীদের গানের রিয়েলিটি শো

বিচারকের আসনে সাবিনা, রিজিয়া ও কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।

১২ মে থেকে অনলাইনে শুরু হয়েছে ‘বঁধুয়ার গান’ রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহীরা ৫০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল আয়োজন, যা প্রচার হবে জি টিভিতে। সব রাউন্ড শেষে চ্যাম্পিয়ন পাবেন ট্রফি, ১০ লাখ টাকা এবং মিউজিক ভিডিও রেকর্ড করার সুযোগ। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মেধাবী অনেক নারী বিয়ের পর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতিভা আড়ালে ঠেলে দেন। বঁধুয়ার গান শুধু একটি গানের লড়াই নয়; এটি বিবাহিত নারীদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের গল্প। বিবাহিত জীবনে প্রবেশের পর অনেক নারীর স্বপ্ন, প্রতিভা এবং শিল্পীসত্তা নীরবে হারিয়ে যায়। বঁধুয়ার গান সেই নীরব কণ্ঠকে আবার মঞ্চে ফিরিয়ে আনার একটি প্রয়াস। সংগীতের মাধ্যমে আত্মবিশ্বাস ও পরিচয়ের পুনর্জাগরণ ঘটানো, নিজের স্বপ্নকে নতুনভাবে শুরু করার একটি অধ্যায়। এখানে প্রতিটি নারীই একজন শিল্পী, প্রতিটি কণ্ঠই একটি গল্প, প্রতিটি গানই একটি নতুন জীবন।

বঁধুয়ার গান রিয়েলিটি শোর খবর জানিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমীন বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যারা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’

রিজিয়া পারভীন বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যারা আছেন, তারা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’

জে.এস/

সংগীতবিষয়ক রিয়েলিটি শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250