সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

হাঙ্গামাকারীরা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দাঙ্গা-হাঙ্গামাকারীরা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দান পরিদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজতেমায় আগত মুসল্লিদের সর্বোচ্চ সুবিধা দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সারাবিশ্ব থেকে আগত মুসুল্লিরা যেন তিল পরিমাণ কষ্ট না পায় সেজন্য তিনি প্রতিটি দপ্তর ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। কেউ অসুস্থ হলে তার চিকিৎসায় সরকারি-বেসরকারি সহযোগিতা থাকছে।

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ওয়াকফ প্রশাসক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।

এবার ইজতেমায় মুসল্লিদের জন্য সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংস্থার উদ্যোগে অর্ধশতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোসহ জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা থাকছে।

ওআ/

তাবলিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250