বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড *** বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান *** উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ *** সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা *** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি

মামলা বাতিলে ড. ইউনূসের আবেদনের শুনানি বুধবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে নোবেলজয়ী  ড. মুহাম্মদ ইউনূসের আবেদন শুনানির জন্য বুধবার (১০ই জুলাই) দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (৯ই জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। 

এর আগে ওই মামলায় গত ১২ই জুন ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক। সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ই জুলাই দিন ধার্য রয়েছে। অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ সাত কর্মকর্তা গত সোমবার (৮ই জুলাই) আবেদনটি করেন। আবেদনটি মঙ্গলবার (৯ই জুলাই) শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ওঠে।

আদালতে ড. ইউনূসসহ সাতজনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন। দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এই মামলায় শুনানি করবেন আদালতে উল্লেখ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পরে আদালত বুধবার (১০ই জুলাই) ১১টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস ছাড়া অপর ছয় আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

আবেদনের প্রার্থনায় দেখা যায়, ওই মামলার কার্যধারা কেন বাতিল হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় মামলার পরবর্তী সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনকে প্রতিপক্ষ করা হয়েছে।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের ৩০ শে মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

কেবি/ আই.কে.জে/

ড. ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250