শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়ার আরও এক সিনেমা মুক্তির ঘোষণা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটছে জয়া আহসানের। কখনো দেশের প্রেক্ষাগৃহে ঘুরছেন, কখনো কলকাতায়। একেবারে দম ফেলারও সুযোগ নেই যেন! গত মাসে কোরবানির ঈদ উপলক্ষে দেশে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। সেই রেশ না কাটতেই ডাক পড়েছে পশ্চিমবঙ্গে। 

১৮ই জুলাই সেখানে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরীর এ সিনেমা মুক্তির আগেই এলো জয়ার আরও এক টালিউড সিনেমার মুক্তির ঘোষণা। আগামী ১লা আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’।

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা উপন্যাসের ৯০ বছর পূর্তি উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জীবন এবার উঠে আসবে বড় পর্দায়।

বাবা অরুণ মুখোপাধ্যায়কে পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি মঞ্চে নাট্যরূপ দিতে দেখেছিলেন সুমন মুখোপাধ্যায়। তাই মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও এ কালজয়ী উপন্যাস নিয়ে কাজ করবেন। গত রোববার (৬ই জুলাই) সোশ্যাল মিডিয়ায় সিনেমা মুক্তির খবর জানিয়ে নির্মাতা জানান, সেই স্বপ্নের দিকে যাত্রার শুরুটা হয়েছিল ২০০৮ সালে। অবশেষে ১৭ বছর পর তার সেই চেষ্টা সার্থক হচ্ছে।

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250