সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষের কথা শুনেছেন। তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে আগ্রহী। খবর দ্য ডনের।

এ সময় ট্রাম্প বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠায় দক্ষ। গত শনিবার রাত থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়, পরদিন রোববার সকাল পর্যন্ত ওই সংঘর্ষ অব্যাহত ছিল।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, কাবুলের আগ্রাসনের জবাব দিতে গিয়ে পাকিস্তানের ২৩ সেনা শহীদ হন এবং তালেবান ও সংশ্লিষ্ট ২০০ জঙ্গি নিহত হয়েছেন। আফগানিস্তান এই সংঘর্ষে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হওয়ার দাবি করেছে।

গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন ট্রাম্প। ইসরায়েলে যাওয়ার পথে উড়োজাহাজের ভেতরে সাংবাদিকদের সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে তিনি কথা বলেন।

সেখানে গাজা যুদ্ধ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হবে অষ্টম যুদ্ধ, যেটি আমি সমাধান করেছি। আমি শুনেছি, এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছে। আমাকে বলতে হচ্ছে, ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। আমি এখন অন্য একটি (যুদ্ধ) নিয়ে কাজ করছি। যেহেতু আমি যুদ্ধ থামাতে দক্ষ, আমি শান্তি প্রতিষ্ঠা করতে দক্ষ এবং এটা করা আমার জন্য সম্মানের। আমি লাখো মানুষের জীবন বাঁচাতে পারি।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250