বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

‘তাণ্ডবে’ আফজাল হোসেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সর্বশেষ সিনেমায় তাকে দেখা গিয়েছিল ‘ঢাকা অ্যাটাক’ এর ডিমএমপি কমিশনার চরিত্রে।

এরই মধ্যে জানা গেল শাকিব খান অভিনীত, রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আফজাল খান। সিনেমায় পুলিশের স্পেশাল ফোর্স ‘সোয়াট’ প্রধানের ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রথমবারের মতো শাকিব খান ও আফজাল হোসেনের এক পর্দায় আসার খবর নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্ত দর্শকদের মধ্যে।

বর্তমানে নির্মাণাধীন তাণ্ডব সিনেমাটি মুক্তি পাবে কুরবানি ইদ উপলক্ষে। এর মধ্যে সম্পন্ন হয়েছে সিনেমাটির ৭০ ভাগ কাজ। বর্তমানে রাজশাহী শহরে সিনেমার কাজে কলা-কুশলীদের নিয়ে অবস্থান করছেন পরিচালক রায়হান রাফী। রাফী জানান, সিনেমার চিত্রনাট্যের গোপনীয়তার জন্য কে কে অভিনয় করছেন, কাজের খবরাখবর গোপন রাখতে এবার বেশ কঠোর ছিলেন তিনি। শুটিং ইউনিটে মোবাইল ফোন ব্যবহারেও ছিল কড়া নিষেধাজ্ঞা।

তবুও নিরাপত্তার বেড়াজালের ফাঁক গলে বেরিয়ে পড়ছে একের পর এক চমকপ্রদ খবর। প্রথমেই জানা গেল নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এরপর শাকিবের ‘তাণ্ডব’ লুক ফাঁস হতেই পড়ে গেল নেটপাড়ায় শোরগোল। সর্বশেষ জানা গেল, সিনেমায় আফজাল হোসেনের উপস্থিতি। এবার সিনেমাপ্রেমীরাও মুক্তির প্রহর গুণছেন আরও ইতিবাচক হয়ে।

এইচ.এস/

আফজাল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250