বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

ছয় মাস পর দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (১২ই মে) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন। গত বছরের ২৭শে অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল।

শনিবার (১১ই মে) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার দুপুর ১২টায় গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

টানা আন্দোলন করে আসা বিএনপি গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে। তবে এই মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ। পরদিন ২৯শে অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে আটক হন মির্জা ফখরুল।

আরো পড়ুন: ‘ভোটারদের ভয় পায় বিএনপি, তাই নির্বাচনে আসে না’

প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান বিএনপি মহাসচিব। গত ৪ মার্চ তিনি সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর থেকে ফিরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিলেও সাংবাদিকদের মুখোমুখি হননি।

এইচআ/ আই.কে.জে/ 

সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250