রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

দাম্পত্য সম্পর্ক নিয়ে কী ইঙ্গিত দিলেন নয়নতারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্দান্ত অভিনয় গুণের মাধ্যমে ইতোমধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। কয়েক দিন আগেই গুঞ্জন রটে সংসার ভাঙতে চলেছে নয়নতারা। এবার অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।

সম্প্রতি নয়নতারা তার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন। 

এদিকে ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ করার ২৪ ঘণ্টার মধ্যেই আবার বিঘ্নেশকে ‘ফলো’ করতে শুরু করেন নয়নতারা। কিন্তু এর কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন নয়নতারা। আর সেই স্ট্যাটাস ঘিরেই তৈরি হয়েছে রহস্য।

পোস্টে নয়নতারা লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম’। এরপরেই নয়নতারার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। 

আরো পড়ুন: ইমরান হাশমিকে বিচ্ছেদের হুমকি স্ত্রীর!

একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে দীর্ঘ দিনের প্রেমিক বিঘ্নেশ শিবনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নয়নতারা। বিয়ের কয়েক মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের বাবা-মা হন এই তারকা দম্পতি।

বিঘ্নেশ-নয়নতারার দাম্পত্য সম্পর্কে আদৌ চিড় ধরেছে কি না— সে প্রসঙ্গে স্পষ্ট করে এখনও কিছু জানাননি এই অভিনেত্রী। তবে নয়নতারার পর পর পোস্টে সম্পর্ক ভাঙনের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

এসি/ আই.কে.জে

নয়নতারা ভাঙন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250