শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করলো মিউরা বাংলাদেশ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য ব্যাংকিং সেবা বাড়াতে সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর সকল কর্মী প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে তারা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এসব অফার উপভোগের মাধ্যমে কর্মীরা বাড়তি আর্থিক সেবা ও নিরবিচ্ছিন্ন ব্যাংকিং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

আরো পড়ুন : সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইউজি কিডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রিজওয়ানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এস/ আই.কে.জে/


প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250