রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা

এবার উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন প্রথম স্ত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি কনসার্টে নারীদের চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ। সেই বিতর্ক কিছুটা নিষ্ক্রিয় হতেই এবার আইনি বিপাকে জড়ালেন গায়ক। এবার তার বিরুদ্ধে খোরপোশ সংক্রান্ত অভিযোগ এনেছেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা।

রঞ্জনা ঝা-র অভিযোগ, তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর সেই অভিযোগের ভিত্তিতে গত ২১শে ফেব্রুয়ারি বিহারের পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে উদিত এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

যদি এই মামলায় আগেও বিপাকে পড়েছিলেন গায়ক। বিহারের নারী কমিশনেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দুই পক্ষ মীমাংসার পথে হেঁটেছিলেন। 

আরও পড়ুন: আজ মেহজাবীনের বিয়ে

সেই মামলা থেকে জানা যায়, প্রথম স্ত্রী রঞ্জনা ঝা-কে আগে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। এছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন উদিত নারায়ণ। সঙ্গে দিয়েছিলেন ১ কোটি টাকার একটি বাড়ি এবং ২৫ লক্ষ টাকার গয়না। এসবই সে সময় জেনেছিল নারী কমিশন। যদিও সেই গয়না নাকি বিক্রি করে দেন রঞ্জনা ঝা। 

এদিকে রঞ্জনা ঝা তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তার বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই এই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এদিকে আবার আদালতের বাইরে সংবাদমাধ্যমের কাছে রঞ্জনা অভিযোগ করেন, তার গায়ক স্বামী তাকে উপেক্ষা করছেন, এমনকি তার জমি বিক্রির টাকা থেকে ১৮ লক্ষ টাকা নিজের কাছে রেখে দিয়েছেন। এখানেই শেষ নয়, রঞ্জনার অভিযোগ ছিল তিনি মুম্বাই গেলে তার পেছনে দুষ্কৃতিকারী  পাঠানো হয়। 

এসি/কেবি

উদিত নারায়ণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250