সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

আজ আইপিএলের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবার এলো আইপিএল। বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় এ টি–টোয়েন্টি টুর্নামেন্টের ১৮তম আসর শুরু হচ্ছে আজ শনিবার (২২শে মার্চ)। আর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মানেই একঝাঁক বলিউড অভিনেতা–অভিনেত্রী এবং সংগীতশিল্পীর মিলনমেলা ও তাদের চোখধাঁধানো পারফরম্যান্স।

এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আজ শনিবার কলকাতার ইডেন গার্ডেনে ‍বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হচ্ছে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠান চলবে এক ঘণ্টাব্যাপী। এবারের আসরে টিকিটের দাম সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি। আজকের এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ শাহরুখ খান, সালমান খান, শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানি। আরও পারফর্ম করতে পারেন বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্ত।

এছাড়া, অতিথির তালিকায় আছেন সাইফ আলি খান, কারিনা কাপুর খান, সারা আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। তবে এসব তারকা শুধু উপস্থিত থাকবেন নাকি পারফর্মও করবেন, তা নিশ্চিত নয়।

আজকের ইদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে মাতাবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র‍্যাপার করণ আউজলা।

আরএইচ/এইচ.এস

আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250