শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা করবেন ড. ইউনূস, আশা ব্রিটেনের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছেন ব্রিটেনের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। 

রোববার (১৭ই নভেম্বর) ঢাকা সফররত ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এমন প্রত্যাশার কথা জানান।

বৈঠকের বিষয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবেন এমন আশা করছে ব্রিটেন। সেইসঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে ব্রিটেন।

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।

এ সময় সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ব্রিটেন আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে বলে জানান ক্যাথরিন ওয়েস্ট।

ব্রিটেনের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন।

গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিটেন সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরকালে প্রতিমন্ত্রী ক্যাথরিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ঢাকা সফরের আগে ক্যাথরিন ওয়েস্ট বলেছিলেন, বাংলাদেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে ব্রিটেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সফরকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাথরিন ওয়েস্টের এ সফর বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও নিরাপত্তা  অংশীদারিত্বকে আরও গভীর করবে। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি যেন টেকসই হয় এবং দেশটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারে সহায়তা করবে ব্রিটেন।

ওআ/কেবি

লন্ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250