বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

যার জন্য ধূমপান ছেড়েছিলেন শহিদ কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘কবীর সিং’ সিনেমায় অভিনয়ের সময় প্রচুর ধূমপান করতে হতো বলিউডের ‘চকোলেট হিরো’ খ্যাত অভিনেতা শহিদ কাপুরকে। এ ছাড়া নিজেও এই নেশায় আসক্ত ছিলেন। তবে পরবর্তীতে ধূমপান ছেড়ে দেন শহিদ।

জানা গেছে, অপরাধবোধ থেকে মুক্তি পেতেই ধূমপান ছেড়েছিলেন শহিদ। কারণ, যে সময় ‘কবীর সিং’ সিনেমার শুটিং করছিলেন ওই সময় তার প্রথম সন্তান মিশা কাপুরের জন্ম হয়। মেয়ের কথা ভেবেই শেষ পর্যন্ত ধূমপান ছাড়তে বাধ্য হন শহিদ।

শহিদ অভিনীত ‘কবীর সিং’ চরিত্রটি ফুটিয়ে তুলতে ঘনঘন ধূমপান করতে হতো তাকে। চরিত্রের কারণেই প্রায় দুই প্যাকেট সিগারেট লাগত। এদিকে বাড়িতে ছোট্ট মিশা তাই লুকিয়ে ধূমপান করতেন অভিনেতা। মূলত এ কারণেই অপরাধবোধে ভুগতেন শহিদ।

আরো পড়ুন: নতুন প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ দিয়ে যাচ্ছি : ধ্রুব গুহ

সম্প্রতি নেহা ধুপিয়ার শোতে হাজির হয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন শহিদ। অভিনেতা বলেন, যখন আমি ধূমপান করতাম, তখন মেয়ের থেকে লুকিয়ে করতে হতো। একদিন ভাবলাম না, এভাবে দিনের পর দিন চলতে পারে না। তাই ছেড়ে দিলাম।

অভিনেতা আরও বলেন, ২০১৯ সালে তখন সদ্য বাবা হয়েছি। তাই আমি চাইনি, আমার শরীর থেকে নিকোটিনের কড়া গন্ধ পাক মিশা। এদিকে ধূমপান ছেড়ে দেওয়ার কথা জানতে পেরে শহিদকে অভিনন্দন জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/ 



ধূমপান শহিদ কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250