বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’

ধর্ষণের দৃশ্য করতে চাননি কাজল, পরে রাজি হন কারণ...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন কাজল। তবে একটি সিনেমায় অভিনয় হয়ে উঠেছিল তার জন্য অস্বস্তির কারণ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছিলেন তনুজা চন্দ্র। সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল অভিনীত সিনেমা ‘মা’। ছবির প্রচারে প্রায় তিন দশক আগে অভিনয় করা ‘দুশমন’ সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি।

কাজল এ ছবিতে দুই বোনের চরিত্রে মানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। এক বোন ধর্ষণের শিকার হয়ে মারা যায়, অন্য বোন তার বোনের প্রতিশোধ নেয়। কাজল জানালেন, তিনি এ ছবি করতে চাননি, কিন্তু তখন পূজা ভাট তাকে রাজি করান।

লাল্লানটপের সঙ্গে আলাপ আলোচনার সময় কাজল জানান, ‘খুব কঠিন চরিত্র ছিল এটি। আমি সিনেমাটি করতে রাজি হইনি। পূজা ভাট ছবিটির জন্য আমার কাছে এসেছিলেন, কারণ তিনি এটি প্রযোজনা করছিলেন। তিনি চেয়েছিলেন আমি ছবিটি করি। চিত্রনাট্যটা ভালো লেগেছিল। আইডিয়াটা দারুণ ছিল, কিন্তু আমি পর্দায় ধর্ষণের দৃশ্য করতে চাইনি, কারণ একজন অভিনেতা হিসেবে আপনাকে প্রতিটি দৃশ্য একই আবেগ নিয়ে করা উচিত। সেই জন্যই আমি এ চরিত্রে অভিনয় করতে চাইনি।’

কাজল আরও বলেন, ‘ছবির পরিচালক তনুজাও প্রযোজক পূজার সঙ্গে আমাকে বুঝিয়েছিলেন। তারা বলেছিলেন এটা নিয়ে চিন্তা কোরো না। আমরাও তো মেয়ে, আমরা বুঝি সবটা, এ বিষয়টা আমরা দেখব। সে জন্যই একটি বডি ডাবল ব্যবহার করা হবে এ ছবিতে, সেভাবেই আমরা এটি করব, তোমাকে এমন কিছু করতে হবে না, যাতে তুমি অস্বস্তিতে পড়।’

কাজল জানান, বডি ডাবল ব্যবহার করা হবে জেনেই পরে তিনি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন।

বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250