মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

জঙ্গলে গিয়ে বিপদে নায়িকা, তুমুল বিতর্ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

জঙ্গলের ভেতর অভিনেত্রী হাঁটছেন, পাশে দাঁড়িয়ে সাফারি গাড়ি—সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। প্রশ্ন ওঠে, বন বিভাগের নিয়ম ভেঙে কি বিশেষ সুবিধা পেয়েছেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং? ভারতের গুজরাটের বিখ্যাত গির ন্যাশনাল পার্কে তার সফরের ভিডিও ঘিরে শেষ পর্যন্ত মুখ খুলতে হয় বন কর্মকর্তাদেরও। তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা। 

সম্প্রতি নিজের নতুন ছবি ‘পতি পত্মী অউর ওহ দো’র প্রচারণার অংশ হিসেবে গির অরণ্যে গিয়েছিলেন রাকুল। সঙ্গে ছিলেন ছবির অন্য সদস্যরাও। সেখানকার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ অভিযোগ তোলেন, সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামার অনুমতি নেই, সেখানে একজন তারকাকে কীভাবে জঙ্গলে হাঁটার সুযোগ দেওয়া হলো? অনেকেই একে ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ বলেও মন্তব্য করেন।

তবে বিতর্ক বাড়তেই বিষয়টি পরিষ্কার করে গির উদ্যান কর্তৃপক্ষ। বন বিভাগের কর্মকর্তারা জানান, ভাইরাল ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ধারণ করা হয়নি। এটি মূল অভয়ারণ্যে প্রবেশের নির্ধারিত গেটের বাইরের অংশে তোলা হয়েছিল।

এক কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলের মাধ্যমে আগেই ব্যাখ্যা দিয়েছি। ভিডিওটি সাসান অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের অংশে ধারণ করা হয়েছে। সংরক্ষিত এলাকায় ঢোকার পর কেউ গাড়ি থেকে নামতে পারেন না। ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের।’

বন কর্মকর্তাদের দাবি, নিয়ম ভাঙার কোনো ঘটনাই ঘটেনি। বরং রাকুলের সফরটি শেষ পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কারণ, অভয়ারণ্যে ঢোকার আগেই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে তার দল তাকে নিয়ে ফিরে যায়। ফলে তিনি জঙ্গলের ভেতরে প্রবেশই করেননি।

এই ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামেনি পুরোপুরি। কারণ, তারকাদের ঘিরে সাধারণ মানুষের কৌতূহল যেমন প্রবল, তেমনি তাদের প্রতিটি পদক্ষেপও নজরে রাখেন অনেকে। বিশেষ করে পরিবেশ, বন্য প্রাণী সংরক্ষণ বা সরকারি নিয়মের মতো স্পর্শকাতর বিষয়ে সেলিব্রিটিদের উপস্থিতি প্রায়ই আলোচনার জন্ম দেয়।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রাকুল। তার নতুন ছবি ‘পতি পত্মী অউর ওহ দো’ মুক্তি পাচ্ছে ১৫ মে। ছবিতে তার সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বি। ছবিটি পরিচালনায় রয়েছেন মুদাসসর আজিজ।

২০১৯ সালের জনপ্রিয় ছবি ‘পতি পত্নী অউর ওহ’–এর সিক্যুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আর মুক্তির আগেই গির অরণ্যের এই ভাইরাল ভিডিও নতুন করে আলোচনায় এনে দিলেন রাকুলপ্রীত সিংকে।

জে.এস/

রাকুলপ্রীত সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250