বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাজেট বাড়ছে ১৩৬৭ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা। সে হিসাবে এ বছর বরাদ্দ বাড়ছে ১ হাজার ৩৬৭ কোটি টাকা। আজ সোমবার (২রা জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতায় বিষয়টি উঠে আসে।

কৃষির ফলন বাড়ানোর লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নত চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন ও  কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। 

বিভিন্ন থেকে সার আমদানি, দেশে ইউরিয়া সার উৎপাদন বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। বাজেট বক্তৃতায় এসব বিষয় তুলে ধরেন ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধ করাসহ সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্যাকেজিংসহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেইনের সব অংশীজনের একটি পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করা ও বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচন ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে ১ হাজার ৯০১টি কেন্দ্রের মাধ্যমে সারাদেশে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত চা বাগানের শ্রমিকদের মাঝে প্রতিকেজি ১৯ টাকা দরে গম বিতরণ করা হচ্ছে। 

তিনি বলেন, ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার দুস্থ নারীকে মাসে ৩০ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে। আগামী অর্থবছরে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৩৭ লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণ ও খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

দেশের ক্রমবর্ধমান নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন, রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

এইচ.এস/

প্রস্তাবিত বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250