রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

টেকনাফে সাগরে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি তলোয়ার মাছ ধরা পড়েছে। 

বুধবার (২৪শে এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর পুরানপাড়া ঘাটে মাছটি দেখা যায়। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। ধলা মিয়া নামে এক আড়তদার প্রায় ২৫ ফুট লম্বা মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন। 

জেলেরা জানান, বুধবার মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ‌্যে এ প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এ প্রথম তাদের জালে উঠেছে।

মাছটির ক্রেতা ধলা মিয়া জানান, বুধবার সকালে স্থানীয় জেলে আবু তৈয়বের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

উল্লেখ্য, মাছটির তলোয়ারাকৃতির ঠোঁটের জন্য ইংরেজিতে এর নাম দেয়া হয়েছে ‘সোর্ড ফিশ’। কোনো কোনো দেশে মাছটি ব্রডবিল নামেও পরিচিত। যাযাবর প্রজাতির এ মাছটির শিকারি হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছদের মধ্যে এটি একটি। এটি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে।

এসকে/ আই.কে.জে/

তলোয়ার মাছ টেকনাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250