মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সিয়ামের সঙ্গে প্রাথমিক আলোচনা, খোঁজা হচ্ছে নায়িকা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনচিত্রের পরিচিত মুখ আদনান আল রাজীবকে নাটক নির্মাণেও পাওয়া গেছে। বানিয়েছেন ওটিটি কনটেন্ট। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে কান চলচ্চিত্র উৎসবে। আদনান এবার হাজির হচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার প্রথম সিনেমা।

আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীর নাম ঘোষণা না করলেও খবর ছড়িয়ে পড়ে আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় আদনান আল রাজীবের সঙ্গে। তিনি জানান, সিয়ামের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো পাকা কথা হয়নি।

আদনান আল রাজীব বলেন, ‘আমরা কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। এর মধ্যে সিয়াম আহমেদও আছেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’

আদনানের প্রথম সিনেমা নির্মিত হবে প্রেমের গল্পে। ক্যারিয়ারের শুরুর সময়ে যখন তিনি ভালোবাসার গল্পে নির্মাণ করেছিলেন নাটক ‘কাছে আসার গল্প’, তখন থেকেই সিনেমার জন্য একটি ভিন্নধর্মী প্রেমের গল্পের খোঁজ করছিলেন। নির্মাতার ভাষ্য, ‘অনেক বছর ধরে নিজের মতো করে একটি প্রেমের গল্প খুঁজেছি। গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে।’

সিনেমার আপডেট জানিয়ে আদনান বলেন, ‘এখন সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। একাধিক ড্রাফট তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় কারেকশন করছি। এ ছাড়া শিল্পী বাছাইয়ের কাজ চলছে।’

সবশেষ ‘জংলি’ ও ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম হাজির হয়েছিলেন অ্যাকশন নিয়ে। আদনানের প্রথম সিনেমায় চূড়ান্ত হলে আবার তাকে দেখা যাবে রোমান্টিক সিনেমার নায়ক হিসেবে।

প্রেমের গল্পের এই সিনেমায় নায়িকা কে হচ্ছেন জানতে চাইলে আদনান আল রাজীব বলেন, ‘নায়িকা খোঁজা হচ্ছে। চূড়ান্ত হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করব।’

আদনান জানান, এ বছরের শেষ দিকে শুরু হবে সিনেমার শুটিং। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। নিজের তৈরি ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি কান উৎসব জয়ের পাশাপাশি নানা দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি আগামী বছর সরাসরি দেশের হলে মুক্তি দিতে চান আদনান।

সিয়াম আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250