বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

মাত্র সাড়ে ২০ লাখ টাকা খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা। 

বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামীকাল ২০শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনও দ্রুত চালুর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

১৮ই সেপ্টেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকার কারণ হিসেবে মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিজয় সরণি এবং ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি পিয়ার এবং ভায়াডাক্টের মধ্যবর্তী স্থানের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ায় মেট্রোরেল বন্ধ থাকে।

কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৭ সদস্যবিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করবে।

এ সময় তিনি আরও বলেন, ২০শে সেপ্টেম্বর থেকে শুক্রবার ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।

এর আগে ১৮ই সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে সকাল ৯ টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কারিগরি ত্রুটি সংস্কারের পর রাত ৮টা ২৫ মিনিট থেকে পুনরায় মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ওআ/কেবি

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250