মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

অবশেষে সাকিবের ফেসবুক স্ট্যাটাস, ভক্তদের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ম্যাচ জয়ের পর বিগত দুই মাসের মধ্যে প্রথমবার ফেসবুকে পোস্ট করেছেন সাকিব আল হাসান। কোনো রাজনৈতিক কিংবা বিজ্ঞাপনী প্রচারণা নয়। নিজেদের ট্রফি হাতে উদযাপনের ক্ষণ ফেসবুকে পোস্ট করে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাতে বাংলা ও ইংরেজি দুই ভাষাই ব্যবহার করেছেন সাকিব আল হাসান। 

আরো পড়ুন : পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় রাষ্ট্রপতির অভিনন্দন

পোস্ট দেয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই প্রায় সোয়া এক লাখ রিয়েকশন, ১৬ হাজারের বেশি মন্তব্যে অভিনন্দনে সিক্ত হয়েছেন সাকিব। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিমাণ আরও বেড়েছে। ভক্তদের মন্তব্যে অবশ্য অভিনন্দন বার্তার পাশাপাশি ছিল ক্ষমা চাওয়ার আহ্বান। ছিল দেশের জন্য সরব হওয়ার আকুতি। 

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। চলে যাবেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছিলেন, সাকিব দেশের হয়ে সবকটি টেস্টেই অংশ নেবেন। সেক্ষেত্রে বাংলাদেশের জার্সিতে ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজে দেখা যাবে সাকিব আল হাসানকে। 

এস/ আই.কে.জে/


সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250