রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

দুধ পুলি পিঠা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

চারিদিকে চলছে বাহারি পদের পিঠা তৈরির ধুম ঘরে ঘরে। পিঠা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিভিন্ন স্বাদের পিঠার মধ্যে দুধ পুলি বেশ জনপ্রিয়।

তবে অনেকেই এ পিঠা তৈরি করতে গিয়ে ঝক্কি পোহান। চাইলে কিন্তু খুব কম উপকরণ ও পদ্ধতিতে তৈরি করতে পারেন দুধ পুলি পিঠা। জেনে নিন রেসিপি-

উপকরণ-

চালের গুঁড়ার কাইয়ের জন্য

১. চালের গুঁড়া

২. পানি

৩. লবণ

৪. তেল পরিমাণমতো।

আরো পড়ুন : খাসির মাংসের তেহারি তৈরি করবেন যেভাবে

পিঠার পুরের জন্য

১. কোরানো নারকেল

২. গুড়/চিনি

৩. এলাচ গুঁড়া পরিমাণমতো

৪. দুধ পরিমাণমতো।

পদ্ধতি-

প্রথমে চালের গুঁড়া সেদ্ধ করে রুটির ডো তৈরি করে নিন। এরপর নারকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।

দুধ পুলি ভেজানোর জন্য লাগবে ঘন দুধ পিঠার পরিমাণ বুঝে। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে এলাচ গুঁড়া সামান্য ও কোরানো নারকেল দিতে হবে।

সেদ্ধ চালের গুঁড়ার ডো নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। যাতে দুধ দেয়ার পর মুখ খুলে ভেতরের পুর বের না হয়ে যায়।

এখন জ্বাল দিয়ে রাখা দুধের আঁচ বাড়িয়ে দিতে হবে। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো দিয়ে ৫/৭ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।

এবার সার্ভিং ডিশে ঢেলে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দুধ পুলি। এই পিঠা ঠান্ডা করে খেলে আরও বেশি সুস্বাদু লাগে।

এস/এসি



রেসিপি দুধ পুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250