শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

ডিসেম্বরে শুরু হবে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ১ ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করবে সরকার। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১ ডিসেম্বর এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। কর্মসূচির আওতায় সারা দেশে জন্মনিরোধক সামগ্রী সরবরাহ করা হবে। আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোয় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং চিকিৎসা প্রোটোকল অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা করছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ—এমন অভিযোগ সঠিক নয়।

এদিকে ক্যানসার চিকিৎসা আরও সহজলভ্য করতে চলতি অর্থবছরে ১৭টি রেডিওথেরাপি মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর মধ্যে ছয়টি ঢাকার হাসপাতালগুলোয় এবং ১১টি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। ক্যানসার রোগীদের উন্নত অস্ত্রোপচার সুবিধা দিতে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন কেনার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250