সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার এসপিকে বদলি-পদায়ন *** এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ, দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত চলছে *** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষকদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে ১৯টি সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। খবর বাসসের।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে-পরে সারাদেশে দুই মাসব্যাপী পর্যবেক্ষণের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত মূল্যায়ন তুলে ধরা হয়েছে। ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, এ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অংশীদারদের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে এবং নির্বাচনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। মিশন বেশ কিছু ইতিবাচক অগ্রগতি পর্যবেক্ষণ করেছে। তারা বলেছে, এ নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনী মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে এবং প্রায় ৭ লাখ ৭০ হাজার প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে নির্বাচনী আচরণবিধি কার্যকরে নির্বাচনী অনুসন্ধান ও বিচার কমিটির সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গৃহীত উদ্যোগ এবং নাগরিক পরিসর পুনরুজ্জীবিত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইভার্স ইজাবস বলেন, সম্প্রতি স্বাক্ষরিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আলোকে ইউরোপীয় ইউনিয়ন এসব প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।

মিশন ছয়টি অগ্রাধিকার সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে— নির্বাচনের আইনি কাঠামোর ব্যাপক সংস্কার,  নির্বাচনী প্রচারণার অর্থায়ন সংক্রান্ত বিধানগুলো আরও শক্তিশালী করা, নারীর অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক পদক্ষেপ, ডিজিটাল পরিসর অধিকতর নিরাপদ করার লক্ষ্যে সংস্কার, ভোট গণনায় অধিক স্বচ্ছতা এবং পোস্টাল ব্যালটে ভোটদানের আওতা সম্প্রসারণ।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে। এ সময় ইইউ সদস্যভুক্ত রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪ জেলায় মোতায়েন ছিলেন।

ইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250