মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত মাদারীপুরবাসীও। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

জানা গেছে, আজ সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি বরিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশালের উদ্দেশে যাওয়াকে ঘিরে মাদারীপুরেও নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসব আমেজ।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নিয়েছেন শিবচরের বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডেও জেলা বিএনপির নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে জড় হয়েছেন। এ ছাড়া, মহাসড়কের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।

স্থানীয় নেতা-কর্মীরা বলেন, ‘আমাদের শিবচর হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল যাচ্ছেন। আমরা সরাসরি তাকে একনজর দেখার জন্য মহাসড়কে এসেছি। শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ছাড়াও তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে ভিড় করেছেন।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাচ্ছেন। শিবচরের মহাসড়ক হয়েই যেতে হয়। এই এলাকার নেতা-কর্মী ছাড়াও সাধারণ সমর্থকদের মধ্যে অন্য রকম আনন্দ বইছে। আমরা সড়কপথে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। সাধারণ মানুষও এসেছে। সবার মধ্যেই অন্য রকম উচ্ছ্বাস বইছে।’

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা আবেগপ্রবণ হয়ে মহাসড়কে এসেছে। প্রধানমন্ত্রী শিবচর হয়ে বরিশাল যাবেন। আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য মহাসড়কে জড়ো হয়েছি। নেতা-কর্মী ও সমর্থকদের ভালোবাসা থেকে তারা সবাই এসেছে।’

মাদারীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250