বৃহস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখল? *** ‘বঙ্গবন্ধুর ছয় দফা মুক্তির প্রথম সনদ ও প্রথম খসড়া সংবিধান’ *** নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছেন দ. কোরিয়ার কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট *** আলোচনা ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন *** যুদ্ধবিরতিতে বিশ্বনেতাদের স্বস্তি *** প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর উপস্থিতি রক্ষণশীল রাজনীতির বিরুদ্ধে বার্তা *** আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার *** যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কী জানা গেল *** বাংলাদেশিদের ভিসা আবেদনে ভুয়া নথি বা অননুমোদিত এজেন্ট নিয়ে সতর্ক করল ১৩ দেশ *** রেকর্ডধারী একজন রাজনীতিবিদ গ্রেফতার, দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড়!

অপুর জন্য কলেজ গেটে দাঁড়িয়ে থাকতেন শাকিব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৬

#

ফাইল ছবি

ঢালিউডের জনপ্রিয় নায়ক-নায়িকা হলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস এখন নিজ জন্মস্থান বগুড়ায় অবস্থান করছেন।

বগুড়াতেই তার বেড়ে ওঠা। পড়া লেখা করেছেন বগুড়া মহিলা কলেজে। এখানে তার অনেক স্মৃতি রয়েছে। একসময় এই কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন চিত্রনায়ক শাকিব খান। সাবেক স্বামীর সঙ্গে তৈরি হওয়া সেইসব স্মৃতিও রোমন্থন করেছেন এই অভিনেত্রী।

জীবনের বিশেষ সময়ের স্মৃতি চারণ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘কলেজ গেটের সঙ্গে আমার ব্যক্তিগত অনেক স্মৃতি আছে; যেখানে অনেকে এসে দাঁড়িয়ে থাকতেন, যখন নায়িকা হয়েছি, তখন একজন এসে দাঁড়িয়ে থাকতেন।’

সেই একজনটা কি ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খান। এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাসের সোজাসাপ্টা জবাব, ‘হ্যাঁ, হ্যাঁ, এই কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। আমাদের কলেজটির বিপরীত পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল। ওটার কর্নারে সে দুই দিন দাঁড়িয়েছিল। ওই জায়গাটি এখন দেখলে কেমন জানি লাগে।’

এই কলেজের সামনে এলে স্মৃতিগুলো কী মনে পড়ে? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অবশ্যই। ক্যারিয়ারের প্রথম দিকের অনুভূতিগুলো ফিরে আসে।'

অভিনেত্রী আরও বলেন, ‘এই কলেজে আমার অনেক মজার স্মৃতি আছে। আমাদের কলেজের সাথেই আজিজুল হক কলেজ; আমাদেরটা মহিলা কলেজ। আমাদের জন্য বাস ছিল। আমরা যখন অবসর সময় পেতাম, ফ্রি টাইমে বাসে উঠে যেতাম এবং বান্ধবীরা মিলে অনেক মজা করতাম। তখন আমরা অনেক স্বাধীনতা পেয়েছি। আমরা কলেজ ফাঁকি দিয়ে মহাস্থনগড়েও গিয়েছি।’

জে.এস/

ঢালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250