বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ড্রাফটস ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো ড্রাফটস ফিচার। নতুন এ ফিচারে খসড়া বার্তা লেখার ফিচার যুক্ত হয়েছে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ফিচারটি আগে থেকেই চালু থাকলেও প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। 

মূলত এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ করতে পারবেন। এর ফলে অসমাপ্ত মেসেজ আর হারিয়ে যাবে না। কেননা ই-মেইলের মতোই তা ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে।

আরো পড়ুন : দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার

অনেক সময়ই এমন হয় কোনো মেসেজ টাইপ করার পর হয়তো তা আর পাঠানো হয় না। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ড্রাফট হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই ব্যবহারকারী ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলোকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।

এ ছাড়াও বিভিন্ন মানুষের সাথে কথোপকথন ট্র্যাক করতে বা আলাদাভাবে দেখার জন্য কাস্টম লিস্ট তৈরির ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে।  সেই সঙ্গে চালু হয়েছে নতুন এক প্রোগ্রাম যা ব্যবহারকারীদের যেকোনো ডিভাইস থেকে কন্টাক্ট যোগ করার সুযোগ করে দেবে।

এস/কেবি

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250