শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

দেড় মাস পর হারের স্বাদ পেলো বার্সা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সব ধরনের প্রতিযোগিতায় টানা ৭ ম্যাচ জয়ের পর অবশেষে হারের তিক্ত স্বাদ পেল বার্সেলোনা। রোববার (১০ই নভেম্বর) চলতি মৌসুমে লা লিগার টেবিলে দাপট দেখানো বার্সাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ।

রোববারের আগে বার্সা সর্বশেষ হেরেছিল ২৯শে সেপ্টেম্বর লা লিগায় ওসাসুার বিপক্ষে। প্রায় দেড় মাস পর আবার হারের মুখ দেখলো হানসি ফ্লিকের শিষ্যরা। লা লিগায় চলতি মৌসুমে এটি কাতালানদের দ্বিতীয় হার।

বার্সার হারে জমে উঠেছে লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াই। শীর্ষে থাকা বার্সা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান নয় থেকে ছয়ে নেমে এসেছে। যদিও রিয়াল এক ম্যাচ কম খেলেছে। ১৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩। পরের ম্যাচ জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৩০। এতে ব্যবধান নেমে আসবে তিনে।

রোববার ওসাসুনার মাঠে বার্সা এতটাই অগোছালো ছিল, লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। অথচ চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং ফুটবল খেলা ক্লাব হলো বার্সা।

আরো পড়ুন : ৮ বছর আগে করা নিজের রেকর্ড ভাঙ্গলেন রোমানা

ইনজুরির কারণে রোববারের ম্যাচে ছিলেন না বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে গেল বুধবারের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলতে নেমে চোট পান তিনি।

ওসাসুনার জালে বার্সা বল জমা করেছিল ১৩ মিনিটে। কিন্তু রবার্ট লেওয়ানডস্কির গোলটি ভিএআরে বাতিল হয়ে যায়। পোল্যান্ড ফরোয়ার্ডকে অফসাইডের ফাঁদে ফেলে স্বাগতিকরা।

ম্যাচের একমাত্র গোলটি হয় ৩৩ মিনিটে। বার্সার অফসাইড ফাঁদ এড়িয়ে সফল হন সোসিয়েদাদের শেরাল্ডো বিকার। ডাচ ফরোয়ার্ডের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

এরপর আরও তিনবার গোল্ড চান্স পান বিকার। তবে কাজে লাগাতে পারেনি ওসাসুনা ফরোয়ার্ড। বার্সার অগোছালো রক্ষণের সুযোগে বারবার আক্রমণে আসে স্বাগতিকরা। যদিও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

এস/  আই.কে.জে

বার্সা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250