শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

দেড় বছর আগে বিয়ে করেছেন সোহানা সাবা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তার স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করেননি তিনি। সোহানা সাবা আরও জানান, ফয়সালকে প্রথম দেখে মনে হয়েছিল, এই মানুষটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন। বিয়ের বিষয়টি সোহানা সাবার ছেলে ইতিবাচকভাবে নিয়েছে এবং নতুন জীবনে সে বেশ খুশি।

সোহানা সাবার স্বামী ফয়সাল সামাদ পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এটি সোহানা সাবার দ্বিতীয় বিয়ে। এর আগে নির্মাতা মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৫ সালে ভেঙে যায় তাদের ১০ বছরের সংসার। সেই সংসারে তাদের একটি ছেলে রয়েছে। জানা গেছে, ফয়সালেরও এটি দ্বিতীয় বিয়ে।

অভিনেত্রী সোহানা সাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250