মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

২২ বছর পর ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’তে ফিরছেন লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডিজনির জনপ্রিয় কমেডি ড্রামা ‘ফ্রিকি ফ্রাইডে’-এর সিক্যুয়েল নিয়ে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী লিন্ডসে লোহান ও জেমি লি কার্টিস। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমার ২২ বছর পর ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ শিরোনামে এর দ্বিতীয় কিস্তি চলতি বছরের ৮ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন কানাডিয়ান নির্মাতা নিশা গানত্রা। প্রযোজনায় আছেন অ্যান্ড্রু গান ও ডিজনির প্রাক্তন নির্বাহী ক্রিস্টিন বার, যারা মূল সিনেমাটিতেও কাজ করেছিলেন। তথ্যসূত্র হলিউড রিপোর্টারের।

সিক্যুয়েলে দেখা যাবে, অ্যানা চরিত্রে অভিনয় করা লিন্ডসে লোহান এখন এক কিশোরী কন্যার মা। এখানে এই মেয়ের চরিত্রে আছেন জুলিয়া বাটার্স। অন্যদিকে জেমি লি কার্টিস ফিরছেন অ্যানার মা টেসের চরিত্রে, যাকে বর্তমানে এক প্রাণচঞ্চল দাদির ভূমিকায় দেখা যাবে।

কিন্তু একটি জাদুকরী দুর্ঘটনার মাধ্যমে অ্যানা, তার মেয়ে, সৎকন্যা এবং টেস- এই চার নারী নিজেদের দেহ বদলে ফেলেন, যা একটি বিশৃঙ্খল, হাস্যরসপূর্ণ ও আবেগঘন পরিস্থিতির জন্ম দেয়।

জে.এস/

হলিউড হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250