শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

অবশেষে আদালতে হাজির হলেন নুসরাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমানে কাজের চেয়ে নানান কাণ্ডেই বেশি খবরের শিরোনামে থাকেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এবার আদালতে যেতে হলো এই অভিনেত্রীকে।

কলকাতার চাঞ্চল্যকর ফ্ল্যাট প্রতারণা–কাণ্ডে শনিবার আলিপুর আদালতে হাজির হলেন নুসরাত জাহান। এর আগে নুসরাত ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডাকে সাড়া দিয়ে তাদের দপ্তরেও হাজির হয়েছিলেন।

পরবর্তী সময়ে নুসরাতকে আলিপুরের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও নুসরাত সেখানে হাজির না হয়ে জেলা জজ আদালতে আবেদন করেন। জজ আদালত তখন আদালতের নির্দেশ বহাল রেখে তাঁকে আলিপুরের আদলতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ নুসরাত আলিপুরের আদালতে হাজিরা দেন।

টালিউড অভিনেতা যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে তিনি আদালতে যান নুসরাত। বাংলা সিনেমার পরিচিত অভিনেত্রী নুসরাত পশ্চিমবঙ্গের বসিরহাট আসনের তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য।

ফ্ল্যাট প্রতারণা–কাণ্ডে নুসরাতের বিরুদ্ধে মামলা হলে গত বছরের ১২ই সেপ্টেম্বর তিনি ইডির দপ্তরে হাজির হন। সেখানে ইডির গোয়েন্দারা তাঁকে একটানা ছয় ঘণ্টা জেরা করেন।

আরো পড়ুন: সামিনা চৌধুরীর সুস্থতা কামনা করছেন ভক্তরা

সে সময় নুসরাত জাহান ফ্ল্যাট বেচাকেনার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যেসব নথি ইডির হাতে তুলে দেন, তাতে সন্তুষ্ট হতে পারেননি ইডির গোয়েন্দারা। নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি রুপির ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ ওঠে। 

বলা হচ্ছে, তাঁর গড়া একটি সংস্থার মাধ্যমে কলকাতার নিউ টাউনে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আবাসন বা ফ্ল্যাট তৈরি করার প্রকল্পের ২৪ কোটি রুপির প্রতারণা করা হয়েছে। তবে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

এসি/ আই. কে. জে/ 


আদালত নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250