শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২৩শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি শিশুদের ওপর একের পর এক বর্বরতা ও সহিংসতার ঘটনায় ইউনিসেফ মর্মাহত ও স্তম্ভিত। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে এ কথা বলেছেন। বিবৃতির শিরোনাম ছিল ‘শিশুদের বিরুদ্ধে বর্বরতা বন্ধ হতেই হবে’।

এতে বলা হয়, যেখানে শিশুদের সবচেয়ে নিরাপদে থাকার কথা, সেখানেই তারা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। চলতি বছর সারা দেশে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা ও বর্বরতার ঘটনা বেড়েছে। এর ফলে দেশব্যাপী শিশুদের সুরক্ষা এবং জেন্ডার সহিংসতা প্রতিরোধে অবিলম্বে জোরদার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অপরাধীদের শাস্তি নিশ্চিত করে এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সহিংসতা প্রতিরোধ, অভিযোগ গ্রহণের ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক ও সামাজিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা ও শিশু পরিচর্যা কেন্দ্রগুলোর জবাবদিহি আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

সমাজের মানুষ নীরব থাকলে সহিংসতা ছড়িয়ে পড়ে উল্লেখ করে সংস্থাটি জানায়, সহিংসতা, নির্যাতন ও শোষণের ঘটনা ঘটলে সবাইকে অভিযোগ জানাতে হবে। অভিযোগ জানানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের শিশু হেল্পলাইন (১০৯৮) চালু রয়েছে। এখান থেকে শিশুদের জরুরি সহায়তা ও সেবা দেওয়া হয়।

ইউনিসেফ বলছে, নিপীড়নের শিকার নারী ও শিশুদের পূর্ণ সুরক্ষার অধিকার রয়েছে। তাদের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ পায়—এমন কোনো ব্যক্তিগত তথ্য ছড়ানো নতুন করে নির্যাতনের শামিল। যারা এসব তথ্য ছড়াচ্ছেন, তারা মূলত ভুক্তভোগী ও তাদের পরিবারের কষ্ট ও অসম্মানকে আরও বাড়িয়ে তুলছেন।

বিবৃতিতে বলা হয়, প্রত্যেক শিশুরই স্কুল, ঘর, সামাজিক পরিবেশ এমনকি গণমাধ্যমেও তাদের গল্প ও ছবি উপস্থাপনের ক্ষেত্রে সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং অপরাধীদের দায়মুক্তি অবসানের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানায় সংস্থাটি।

ইউনিসেফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250