শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক *** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারাদেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শিক্ষার্থী, তরুণ ও সৃজনশীল নাগরিকদের উদ্ভাবনী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত আইডিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি প্রকল্পের ব্যয় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমাজ উন্নয়ন, প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, সচেতনতা ও নাগরিক অংশগ্রহণমূলক যে কোনো বিষয়ে উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবেন।

অংশগ্রহণকারীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে চলতি মাসের ১-১০ই জুলাইয়ের মধ্যে কর্তৃপক্ষের কাছে আইডিয়া জমা দেবেন। জমা দেওয়া আইডিয়ার ভিত্তিতে ১১ই জুলাই প্রাথমিক বাছাই ও ১২ই জুলাই চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষের সহায়তায় বাছাইকৃত আইডিয়াগুলো প্রতিযোগীরা ১৩-৩১শে জুলাইয়ের মধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আগামী ৫ই আগস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আইডিয়া প্রতিযোগিতায় দলীয়ভাবে ১৫-৩০ বছর বয়সী তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি দলে নারী সদস্যের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। দেশীয় সংস্কৃতি ও অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি আইডিয়া জমা দিতে হবে।

এ ক্ষেত্রে আইডিয়া জমা দেওয়ার জন্য প্রতিযোগীদের শিরোনাম, ভূমিকা, স্থানসহ আইডিয়ার বিবরণ, উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রভাব সম্পর্কে বর্ণনা করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250