বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ধর্ষণের দুটি অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাউন্টি ক্লাব এসেক্স। শুক্রবার লন্ডনের আদালতে হাজির হওয়ার পর ২৪ বছর বয়সী এই ব্যাটার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তার মামলার বিচার শুরু হবে ২০২৮ সালের জানুয়ারিতে।

গত জুলাইয়ে রবিনের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তে ২০২৫ সালের আগস্টে গ্রেপ্তার হন রবিন।

শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হন রবিন। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে ক্রিকইনফো জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী বিচার শুরু হওয়ার কথা রয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত শর্তসাপেক্ষে জামিনে থাকবেন রবিন।

রবিনের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। ক্লাবটি জানায়, ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগেই চুক্তি শেষ হয়েছে। সাময়িক বরখাস্ত এবং খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালনে অনুপস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলমান আইনি প্রক্রিয়ার সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে ক্লাবটি।

এসেক্সের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিষয়টির গুরুত্ব অনুধাবন করছে ক্লাব। তবে মামলার পরিস্থিতি নিয়ে এ মুহূর্তে আর কোনো মন্তব্য করবে না তারা।’

চলতি মৌসুমে এসেক্সের হয়ে একটি ম্যাচ খেলেছেন রবিন দাস। গত ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে মেট্রো ব্যাংক ওয়ানডে কাপে ২৯ রান করেন তিনি। ২০২০ সালে মাত্র ১৮ বছর বয়সে ক্লাবটির হয়ে অভিষেক হয়েছিল তার।

খেলোয়াড়দের সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের নীতিমালার কথাও বিবৃতিতে উল্লেখ করেছে এসেক্স। এ বিষয়ে ক্লাবটি জানিয়েছে, তারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট রেগুলেটরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

ক্রিকেট রবিন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250