শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের *** তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে *** নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মানসিক অসুস্থতা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা—যার জন্য সঠিক যত্ন ও চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সহমর্মিতা, ভালোবাসা ও সচেতনতার মাধ্যমেই কেবল মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তারা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যের নানা দিক তুলে ধরেন।

তারা বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দুশ্চিন্তা, হতাশা, পারিবারিক টানাপোড়েন, কর্মক্ষেত্রের মানসিক চাপ কিংবা জীবনের নানা প্রতিকূলতা মানুষের মনস্তাত্ত্বিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক সমস্যায় আক্রান্ত কোনো ব্যক্তিকে অবহেলা বা উপহাস না করে তার পাশে দাঁড়ানো উচিত। তার  কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করা সমাজের প্রত্যেকের দায়িত্ব।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আতিয়ার রহমান সোহাগ, রোগনিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) ডা. মেহেদী হাসান, উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আলী, ইমার্জেন্সি ইনচার্জ মো. ফজলুল হক সরকার, নার্স সাবিনা ইয়াসমিন এবং ফার্মাসিস্ট মো. ওবায়দুর রহমান।

এ ছাড়া স্থানীয় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ এবং উপজেলা ফারিয়া সংগঠনের সভাপতি মো. শাহীন আল বাশার।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250